Friday, April 24, 2026

গুরুতর অসুস্থ সোনালী চক্রবর্তী! কী হয়েছে অভিনেত্রীর?

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালী চক্রবর্তী ( Sonali Chakraborty )। বহুদিন পর টেলিভিশনের পর্দায় এসেছেন তিনি। শুটিং করছিলেন, দিব্যি ঠিকই ছিলেন। তাহলে হঠাৎ কী হল?

জানা গিয়েছে, লিভারের সমস্যায় ভুগছেন সোনালি চক্রবর্তী। পেটে জল জমেছে। সেই কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব লিভার প্রতিস্থাপন করতে হবে তাঁর। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে চেন্নাই নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের।

নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। খলনায়িকার চরিত্রে বেশ কয়েকটি ছবিতে দাগ কেটেছেন তিনি। বেশ অনেকদিন পর টেলিভিশনে কামব্যাক করেছেন অভিনেত্রী। সম্প্রতি গাঁটছড়া সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে তাকে। গাঁটছড়ার অন্যতম মুখ্য চরিত্রে খড়ি, দ্যুতি ও বনির জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ছোটপর্দায় তাঁর কামব্যাক দেখে খুশি ছিলেন অনেকেই। আপাতত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

আরও পড়ুন- নরেন্দ্র মোদি ও মহিলা আইএএসকে ‘কুকথা’, যোগীরাজ্যে সাসপেন্ড কনস্টেবল


 

 

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...