Tuesday, June 9, 2026

ফিফার নির্বাসন থাকা সত্ত্বেও বিদেশি সই করাতে পারবে ক্লাব গুলো : সূত্র

Date:

Share post:

গত ১৫ আগস্ট মধ‍্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষের নাক গলানোর জন‍্য এআইএফএফকে নির্বাসিত করেছ বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। আর এর জেরে সঙ্কটে পড়েছে ভারতীয় ফুটবল। কোন আন্তর্জাতিক ম‍্যাচ খেলতে পারবে না জাতীয় দল বা দেশের কোন ক্লাব। তবে এরই  মধ‍্যেই কিছুটা আশার আলো দেখা গেল ভারতীয় ফুটবলে। বলা ভালো বিরাট স্বস্তি পেল ভারতের ক্লাবগুলি। সূত্রের খবর, বিদেশি ফুটবলারকে সই করাতে কোনও বাধা থাকল না তাদের।

এই নিয়ে সোমবার ফিফার মুখপাত্র এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, “নির্বাসনের প্রভাব সরাসরি কোনও ফুটবলারের উপর পড়ছে না। কারণ, ফুটবলার নথিভুক্তির উপরে কোনও নির্বাসন জারি করেনি ফিফা। সে রকম হলে, লিখিত আকারে তা জানিয়ে দেওয়া হত। কিন্তু ফিফার নির্দেশে শুধু তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কথাই বলা হয়েছে।”

 

 

এরফলে ইমামি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি সই করাতে কোন অসুবিধা থাকবে না। এদিকে সূত্রের খবর, গত মঙ্গলবার নির্বাসনের পর থেকে ছ’জন ফুটবলারকে সই করিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

এদিকে সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, প্রশাসক কমিটির আর কোনও ক্ষমতা থাকবে না। এরপাশাপাশি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এআইএফএফ-এর নির্বাচন। নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। সেই সঙ্গে নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। তৈরি হবে ৩৬ সদস্যের ভোটার তালিকা।

আরও পড়ুন:জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শুভমন গিল, টপকে গেলেন সচিনকে

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...