Sunday, March 15, 2026

Debra: ব্যান্ডের দুই শিল্পীকে গণধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার ৭ 

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore)২ নম্বর ভরতপুর অঞ্চলের বৌলাসিনী ভগবানপুর এলাকায় দুই যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণের অভিযোগ। জানা যায় তাঁরা ব্যান্ডের (Band) রিহার্সাল করতে গিয়েছিলেন । সেখানে রিহার্সাল শেষ হতে অনেকটা রাত হয়ে যায়। তাই রাতে আর বাড়ি ফেরার ঝুঁকি না নিয়ে ব্যান্ডেরই এক মহিলা সদস্যের বাড়িতে থেকে গিয়েছিলেন তাঁরা। তখনও জানতেন না এত বড় বিপদ ঘনিয়ে আসতে পারে।

স্থানীয় সূত্রে খবর, গত রবিবার মাড়তলা এলাকায় ব্যান্ডের রিহার্সাল সেরে বৌলাসিনী ভগবানপুর এলাকায় এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন একটি ব্যান্ডের তিনজন মহিলা সদস্য। মাঝরাতে স্থানীয় কিছু যুবক ওই মহিলার বাড়ির দরজা ভেঙে দুই মহিলাকে একটি পুকুর পাড়ে টেনে নিয়ে গিয়ে বারবার ধ*র্ষণ করে অভিযোগ। নির্যাতিতা দুই যুবতীর বাড়িও ডেবরা থানা এলাকায় ৷ এরপর সোমবার তাঁরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যেই এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নির্যাতিতাদের মেডিক্যাল টেস্টও করান হয়েছে। ধৃতদের আজ মেদিনীপুর আদালতে তোলা হয়।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...