Saturday, June 27, 2026

নির্বাসন তুলে নিতে ফিফাকে চিঠি এআইএফএফ-এর

Date:

Share post:

ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। মঙ্গলবার বিকেলে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) চিঠি লিখে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানালেন এআইএফএফ-এর কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর (Sunando Dhar)।

এদিন ফিফার সচিব ফাতমা সামৌরোকে চিঠিতে চিঠিতে সুনন্দ ধর লেখেন,”আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। সুপ্রিম কোর্ট গত সোমবার প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়েছে। ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফ-এর হাতেই তুলে দেওয়া হয়েছে। সব নিয়মকানুন মেনে খুব তাড়াতাড়ি নির্বাচন করা হবে।”

এর পাশাপাশি সুনন্দ ধর নির্বাসন তুলে নেওয়া আর্জি জানিয়ে লেখেন, “নির্বাসন তোলার জন্য ফিফা যা যা শর্ত দিয়েছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করছি ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হোক। তাহলে এআইএফএফ সুষ্ঠু ভাবে ভারতীয় ফুটবলকে পরিচালনা করতে পারবে।”

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন। আগামী ২ সেপ্টেম্বর হতে চলেছে এআইএফএফ-এর নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৫ আগস্ট থেকে। একটি নোটিশ দিয়ে এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা।

গত ১৫ আগস্ট মধ‍্যরাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করায় এআইএফএফ-কে নির্বাসিত করেছে। গত সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসক কমিটিকে বাতিল করেছে।

আরও পড়ুন:ডুরান্ড কাপে দ্বিতীয় ম‍্যাচে এটিকে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...