Saturday, March 14, 2026

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ বাইচুং, নির্বাচন থেকে ছিটকে গিয়ে কী বললেন ভারতের প্রাক্তন ফুটবলার?

Date:

Share post:

গত সোমবারই সুপ্রিম কোর্ট প্রশাসক কমিটিকে বাতিল করেছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সুপ্রিম কোর্টের কাছে বাইচুং আবেদন করেছিলেন যে, প্রশাসক কমিটি ভারতীয় ফুটবলের জন্য যে খসড়া সংবিধান তৈরি করেছে তাতে যেন মান্যতা দেওয়া হয়। কিন্তু সেই প্রশাসক কমিটিকেই সরিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। আর এই সিদ্ধান্তে হতাশ ভারতের প্রাক্তন ফুটবলার। এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি হতাশ। তবে প্রাক্তন ফুটবলার হিসাবে প্রশাসনে ঢোকার লড়াই চালিয়ে যাব।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বাইচুং বলেন, “আসলে আমি হতাশ। ফুটবলারদেরও প্রশাসনে জায়গা দেওয়ার আবেদন করেছিলাম। সেটা হয়নি। তবে পিছিয়ে যাব না। আমাদের লড়াই চলবে। ফেডারেশন, ক্রীড়ামন্ত্রক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সব জায়গায় বার বার আবেদন করব। ভবিষ্যতে যখন ভারতীয় ফুটবলের নতুন সংবিধান তৈরি হবে তখন যেন প্রাক্তন ফুটবলারদের জায়গা দেওয়া হয়। দেশের হয়ে খেলার পর এতটুকু তো আমাদের প্রাপ্য।”

এর পাশাপাশি বাইচুং আরও বলেন,” সবাই কি কোচিং করাবে? আগামীদিনে গুরপ্রীত সান্ধু, সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা প্রশাসনে যেতে পারে। গত ৭৫ বছরে কোনও ফুটবলারকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে দেখিনি। যারা দেশের জন্য ঘাম, রক্ত ঝরায়, তাদের কি এটুকুও প্রাপ্য নয়?”

এদিকে হতাশ হলেও, ভারতীয় ফুটবলের এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বাইচুং। তিনি বলেন, “ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন কীভাবে উঠবে, সেটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করতে হবে। তার জন্য যেটা দরকার সেটাই করেছে সুপ্রিম কোর্ট।”

আরও পড়ুন:সূচি ঘোষণা লেজেন্ড লিগ ক্রিকেটের, ১৬, ১৭, ১৮ ইডেনে তিনটি ম‍্যাচ

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...