Sunday, May 17, 2026

বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার উপত্যকায়, ‘হত্যা করা হয়েছে’ অভিযোগ পরিবারের

Date:

Share post:

ফের উপত্যকায় বিজেপি নেতার(BJP Leader) ঝুলন্ত দেহ। জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হিরানগর এলাকায় উদ্ধার হল বিজেপি নেতা সোম রাজের(Som Raj) ঝুলন্ত মৃতদেহ। টানা তিন দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের দাবি, হত্যা করা হয়েছে সোম রাজকে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার সকালে হিরানগরের এক বাসিন্দা ওই বিজেপি নেতার মৃতদেহ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পরই খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, কোনভাবেই এটা আত্মহত্যা নয়, হত্যা করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের তরফে।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে উপত্যকায় টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। বেছে বেছে হত্যা করা হচ্ছে কাশ্মিরী পন্ডিত, পরিযায়ী শ্রমিকদের। এই ঘটনা প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে কাশ্মীরি পন্ডিতদের। এরই মাঝে এই বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Related articles

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...