Tuesday, May 26, 2026

Corona Update: পুজোর আগেই ১৮ ঊর্ধ্ব সকলকে বুস্টার দেওয়ায় টার্গেট নিল রাজ্য

Date:

Share post:

করোনা (Corona) ভাইরাস নিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছেন না বিশেষজ্ঞরা। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Central Health and Family Welfare ministry) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৭৭ জন। বাংলাতেও (West Bengal) ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ (Corona graph)। সামনে পুজো (Durga Puja), তার আগেই সব রকমের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে চায় পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তাই সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্ব সকলকে করোনার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার পরিকল্পনা করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।

কয়েকদিন ধরেই রাজ্যে করোনা নিয়ে অস্বস্তি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ বেড়ে হয়েছে ৩১৩ , পাশাপাশি একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সারাদেশে মৃতের সংখ্যা ৩৬। এই নিয়ে এখনো পর্যন্ত করোনা সংক্রমনের জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৪৫২ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট (Central Health Ministry) অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ৯৬ হাজার ৪৪২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৪৪ হাজার ৩০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। সামনে উৎসবের মরসুম , এ বছরের দুর্গা পুজোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তাই নির্বিঘ্নে পুজো কাটানর লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলার স্বাস্থ্য আধিকারিকদের এক বৈঠকে বুস্টার ডোজ নিয়ে নতুন টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখ শেষ হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। অক্টোবরের প্রথম দিন থেকেই বাংলায় পুজোর শুরু। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়ার টার্গেট করেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। লক্ষ্য একটাই, বাঙালির পুজো কাটুক নির্বিঘ্নে।

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...