Friday, May 15, 2026

সিঙ্গুরে শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ১০টি সংস্থা, রাজ্যকে আবেদন শিল্পপতিদের

Date:

Share post:

দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসানের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল আন্দোলন অনুঘটকের কাজ করেছিল, তার মধ্যে সিঙ্গুরের কৃষিজমি আন্দোলন থাকবে উপরের সারিতে। ৬ ফসলা উর্বর জমিতে টাটার ন্যানো কারখানা হয়নি। তবে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় চ্যালেঞ্জ ছিল সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠা।

তৃণমূল জমানায় ফের শিল্পকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সিঙ্গুরবাসী। সূত্রের খবর, সিঙ্গুরে শিল্প গড়তে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করল ১০টি নতুন উদ্যোগী সংস্থা। সিঙ্গুরে ৬.৩২ একর জমিতে তৈরি করা হবে শিল্প তালুক। সেখানেই বিনিয়োগ করতে চায় এই সংস্থাগুলি।

রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের দাবি, কমপক্ষে ১০টি সংস্থা সিঙ্গুর শিল্পতালুকে বিনিয়োগ করতে আগ্রহী বলে আবেদন করেছে। যেখান কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ হবে।

উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে বিজনেজ সামিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের বিশ্বাস, ভরসা আদায় করেছেন। তাঁদেরকে আশ্বস্ত করেছেন, রাজ্যের ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে। এ রাজ্যে কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হয়েছে।
এ রাজ্যে আর বাম জমানার মতো কথায় কথায় বনধ-হরতাল হয়না। দক্ষ ও উপযুক্ত মানবসম্পদের অভাব নেই পশ্চিমবঙ্গে। কলকাতা বন্দর যেমন রয়েছে, একইভাবে পশ্চিমবঙ্গ উত্তরপূর্বাঞ্চলের প্রবেশদ্বার। ফলে গোটা রাজ্য শিল্পের জন্য একটি আদর্শ জায়গা। সেক্ষেত্রে সিঙ্গুরের বুকে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ক্ষেত্রেও সমস্যা হবে না।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...