Friday, May 15, 2026

বিচারককে হুমকি চিঠি, উদ্বিগ্ন আইনজীবীদের একাংশ ভিনরাজ্যে চাইছে অনুব্রত মামলার শুনানি

Date:

Share post:

গরু পাচারকাণ্ডের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল এখন আসানসোল জেলে বন্দি। রাজ্যের বুকে এই মুহূর্তে অত্যন্ত আলোচিত এই মামলা। যা আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিচারাধীন। কিন্তু একেবারে হিন্দি সিনেমার মতো হঠাৎ এক পটভূমি রচিত হয়েছে। যা অত্যন্ত চাঞ্চল্যকর ও উদ্বেগের। যদিও টেকনিক্যালি অনুব্রত মামলার সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই। তবে তাৎপর্য আছে। কারণ, এই মামলায় বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারককে অন্য মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি আসানসোল আদালত থেকে অন্যত্র সরানোর আবেদন জানিয়েছেন আইনজীবীদের একাংশ। বিচারকের নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনুব্রত মণ্ডলের মামলা ভিন রাজ্যে স্থানান্তরের আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন ওই আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট অনুব্রত মামলার বিচারক রাজেশ চক্রবর্তীকে কেউ বা কারা হুমকি চিঠি দেয়। যা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুব্রত মণ্ডল নাকি বার বার তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করে দেওয়ার জন্য অনুরোধ করেন। যদিও তাঁর সেই অনুরোধ রাখেননি চিকিৎসকরা। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর আসানসোল জেলা হাসপাতালের সুপার জানিয়েদেন, অনুব্রত মণ্ডলের এখনই জরুরি ভিত্তিতে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...