Monday, April 6, 2026

দুপুরে শহরে পা রাখলেন বাগানের নতুন বিদেশি দিমিত্রি পেত্রাতোস

Date:

Share post:

মঙ্গলবার দুপুরে শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) নতুন বিদেশি অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। বেলার দিকে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন বাগানের এই নতুন বিদেশি। দিমিত্রিকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে হাজির ছিলেন বাগান কর্মকর্তা সহ সবুজ-মেরুণ সমর্থকরা। বিমানবন্দরে নেমে দিমিত্রি জানিয়ে দিলেন, এএফসি কাপকে লক্ষ্য রেখে তিনি এসেছেন।

এদিন বিমানবন্দরে পা দিয়েই দিমিত্রি বলেন,” আজকের দিনটা আমি বিশ্রাম নেব। আগামী ১ সেপ্টেম্বর থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করব। আমাদের সামনে এফসি কাপের কঠিন ম্যাচ রয়েছে, যেটা আমাদের জিততেই হবে। যদিও হাতে সময় কম, তবুও আমি দলের সঙ্গে যতটা সম্ভব এই কয়েকদিনে বোঝাপড়া গড়ে নেওয়ার চেষ্টা করব।  এবং আগামী ৭ তারিখ এফসি কাপের ম্যাচে জয়ের জন্যই আমরা ঝাপাবো। এবং আমি অপেক্ষা করে রয়েছি সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠার নামার জন‍্য।”

চলতি ডুরান্ড কাপে গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হচ্ছে জুয়ান ফেরান্দোর দল। তাই দিমিত্রি দলে আসাতে যে বাগানের আক্রমণ শক্তিশালী হবে মনে করছেন বাগান সমর্থকরা।

আরও পড়ুন:এআইএফএফ-কে জরিমানা এএফসি-র

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...