Thursday, May 14, 2026

সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, ইডির জেরার মধ্যেই সুপ্রিম নির্দেশ

Date:

Share post:

আজ শুক্রবার সকাল থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন  হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন নির্ধারিত সময়ের অনেক আগেই ইডি (ED) দফতরে কার্যত মাথা উঁচু করে হাজির হয়ে যান অভিষেক। তারই মধ্যে আসে স্বস্তির খবর। আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

যে মামলায় ইডি আধিকারিকরদের বিশেষ টিম দিল্লি থেকে এসে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছেন, শুক্রবারই সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে শুনানিতে অভিষেকের আইনজীবীদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের নামে অভিষেককে হেনস্থা করছে, বারবার ডাকা হচ্ছে। প্রতিবারই তদন্তে সহযোগিতা  করছেন অভিষেক। তা সত্ত্বেও বিদেশে চিকিৎসার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে।

অভিষেকের পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। ততদিন পর্যন্ত ইডি অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইট করে তেমনটাই দাবি করেছেন।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...