Thursday, May 14, 2026

“দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না”, ইডি দফতর থেকে বেরিয়ে চালিয়ে ব্যাটিং অভিষেকের

Date:

Share post:

নির্ধারিত সময়ের অনেক আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মাথা উঁচু করে তিনি ইডি (ED) দফতরে ঢোকেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে মাথা উঁচু করেই বেরিয়ে আসেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সন্ধে, ঘড়ির কাঁটায় তখন ৫টা বেজে ৪০ মিনিট। সিজিও কমপ্লেক্স-এর সামনে দাঁড়িয়েই মাইক হাতে তুলে নেন অভিষেক। মুখোমুখি হন সাংবাদিকদের।

এদিন অভিষেকের চোখেমুখে ছিল প্রবল আত্মবিশ্বাসের ছাপ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এতটুকু ক্লান্ত দেখায়নি তাঁকে। বাইরে বেরিয়ে এদিন বুক ফুলিয়ে অভিষেক বলেন, “আগেও দু’বার জেরার সম্মুখীন হয়েছি। আমি আমার তদন্তে সহযোগিতা করেছি। ইডির ডাকে গত দু’বার আমি দিল্লিতে গিয়েছিলাম। এখন কোর্টের রায়ের পর ইডি কলকাতায় এসেছি। এটা আমার নৈতিক জয়। আমার স্ত্রীকেও দু’বার সিবিআই, একবার ইডি ডেকেছিল। দু’জনে মোট ৬বার জেরার মুখোমুখি। নিট ফল শূন্য। লিখিত বয়ান দিয়েছি। আমি সহযোগিতা করতে প্রস্তুত। যাঁরা দিল্লি থেকে কলকাতায় এসে তদন্ত করছেন তাঁদের কাউকে দোষারোপ করছি না। কিন্তু যাঁরা ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে উঠতে না পেরে করতে এজেন্সি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরু থেকে শেষপর্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দেন অভিষেক। অভিষেকের নিশানায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নাম না করে অমিত শাহকে (Amit Shah) খোঁচা মেরে অভিষেক বলেন, “কারও ছেলেকে আমি আক্রমণ করেছি বলে সিবিআই, ইডির জুজু দেখানো হচ্ছে। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথানত করব না। সারা ভারতের মানুষকে জাতীয়তাবাদ, দেশপ্রেম শেখাচ্ছেন। গরিব মানুষদের হর ঘর তেরঙ্গা বলছেন। আরে নিজের ছেলেকে আগে দেশপ্রেম, জাতীয়তাবাদ শেখান। তারপর অন্যকে শেখাবেন। উপনির্বাচনগুলি মুখ থুবড়ে পড়েছেন। আপনি রাজনৈতিকভাবে লড়ুন। আপনারা কী ভাবছেন, সিবিআই, ইডি দিয়ে তৃণমূলকে ধমকে চমকে চুপ  করিয়ে রাখবেন?”

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...