Sunday, May 17, 2026

মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির

Date:

Share post:

মহারাষ্ট্রের পালঘরে রবিবার এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistri)। তিনি পালনজি শিল্পগোষ্ঠীর কনিষ্ঠ কর্ণধার। রবিবার দুপুরে আমেদাবাদ থেকে মুম্বই (Mumbai) আসার পথে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা লাগে সাইরাসের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস-সহ একজনের।

সাইরাস মিস্ত্রি টাটা গোষ্ঠীর চেয়ারম্যানদের মধ্যে দ্বিতীয় যাঁর পদবি টাটা নয়। ২০১২ থেকে ১৬ পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এরপর টাটা গোষ্ঠীর সঙ্গে তার দূরত্ব শুরু হয় লড়াই পৌঁছয় আদালত পর্যন্ত। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুছে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির ইঞ্জিনসহ সামনের অংশ। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায় না কি কোনও গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে অথবা অন্য কোনও গাড়ি সাইরাসের গাড়িকে ধাক্কা মারে কি না সব দিকেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...