Saturday, March 14, 2026

অনুব্রতেরও ভার্চুয়াল শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের !

Date:

Share post:

আসানসোল সংশোধনাগারে বন্দি তিনি। আগামীতে অনুব্রত মণ্ডলকে আদালতের শুনানি প্রক্রিয়ায় ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক, তাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিতে অনুমতি দেওয়া হোক। বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজে‌শ চক্রবর্তীকে চিঠি দিয়ে এমন আবেদনই করলেন আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। কারণ? অনুব্রতর নিরাপত্তা!

প্রসঙ্গত, ২৩ অগাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়, আর সশরীরে নয়৷ এবার থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে৷ তাদের সশরীরে আদালতে পেশ করার ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে, এই আশঙ্কা থেকেই আদালতের কাছে এই অনুমতি চেয়েছিল প্রেসিডেন্সি এবং আলিপুর জেল কর্তৃপক্ষ৷ সেই আবেদনেই সাড়া দিয়েছিলেন বিচারক। এবার অনুব্রতর ভার্চুয়াল হাজিরার আর্জি।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...