Friday, June 12, 2026

বাগুইআটি-কাণ্ডে পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, গাফিলতির অভিযোগে সাসপেন্ড আইসি কল্লোল

Date:

Share post:

বাগুইআটি-কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ (IC Kallol Ghosh)। বুধবার, প্রথমে তাঁকে ক্লোজ (Close) করা হয়। পরে কল্লোলকে সাসপেন্ড করা হয়। এদিন, নবান্নে প্রশাসনিক বৈঠকের আগে বিধাননগরের নগরপাল সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar) তীব্র ক্ষোভ প্রকাশ করনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এত অবহেলা? প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বলেন, ওসিকে সাসপেন্ড করা উচিত। এরপরেই কল্লোল ঘোষকে সাসপেন্ড করা হয়।

নবান্ন সূত্রে খবর, এদিন দুই কিশোরর অপহরণ-খুনের ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী। তিনি পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে পুলিশের উঁচুতলার সঙ্গে নীচুতলার সমন্বয় নেই কেন? তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। এরপরেই তিনি বলেন, পুলিশের মধ্যে সমন্বয় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। ঘটনা স্পষ্টই অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...