Sunday, June 14, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব: রুশ অর্থনৈতিক ফোরামে ভারতের অবস্থান স্পষ্ট করলেন মোদি

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক প্রভাব ফেলেছে। বুধবার রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত সপ্তম ‘ইস্টার্ন ইকোনমিক ফোরামের’ পূর্ণাঙ্গ অধিবেশনে ভার্চুয়াল ভাষণে বুধবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এদিনের বৈঠকে সবরকম সমস্যা পেরিয়ে শান্তির পক্ষে সওয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “আজকের বিশ্বায়নের যুগে, বিশ্বের কোনও একটি অংশের ঘটনাবলির প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়ে। ইউক্রেন দ্বন্দ্ব এবং কোভিড মহামারি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের উপর একটি বড় প্রভাব ফেলেছে। খাদ্যশস্য, সার এবং জ্বালানির ঘাটতি উন্নয়নশীল দেশগুলির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ইউক্রেন সংঘাতের শুরু থেকেই আমরা কূটনীতি ও আলোচনার পথ অবলম্বনের ওপর জোর দিয়েছি। আমরা এই সংঘাতের অবসান ঘটাতে সকল শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন করি।” এর পাশাপাশি তিনি জানান, আন্তর্জাতিক সাপ্লাই চেনে বড় প্রভাব ফেলেছে ইউক্রেন সংকট ও কোভিড পরিস্থিতি। উন্নয়নশীল দেশে খাদ্যশস্য, সার আর জ্বালানির সংকট মাথাচাড়া দেওয়ার বিষয়টি উদ্বেগজনক।

এছাড়াও বসুধৈব কুটুম্বকমের কথা উল্লেখ করে তিনি বলেন, গোটা বিশ্বকে একটি পরিবার হিসাবে আমরা দেখি। ইস্টার্ন ইকোনমিক ফোরাম ২০১৯ এর কথাও স্মরণ করেন তিনি। সেই সময় উল্লেখিত অ্যাক্ট ফার ইস্ট পলিসির কথাও তুলে ধরেন তিনি। মোদি জানিয়েছেন, ভারতের স্টিল কারখানা কোক কয়লা সরবরাহ করে রাশিয়া এই শিল্পের অঙ্গীভূত হয়েছে। পাশাপাশি ভারতের মেধা গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে বলেও তিনি উল্লেখ করেন।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...