Monday, March 16, 2026

সিঙ্গাড়া কিনেও মেলেনি প্লেট-চামচ! সোজা মুখ্যমন্ত্রীকে ‘ফোন’ ক্রেতার

Date:

Share post:

সিঙ্গাড়ার ( Samosa ) দোকানে কেন চামচ, বাটি দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে এমন অভিযোগ জানালেন এক ব্যক্তি। সিঙ্গাড়া কিনতে গিয়ে তিনি দোকানের মালিকের কাছ থেকে চামচ, বাটি পাননি। শিগগিরই যাতে এই সমস্যার সমাধান করা হয়, সেই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করলেন বংশ বাহাদুর নামে এক ব্যক্তি।

সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা নথিভুক্ত করতে মধ্য প্রদেশে চালু রয়েছে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর। নিজেদের সমস্যা সেই হেল্পলাইন নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে জানান রাজ্যবাসী। কিন্তু সম্প্রতি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যে ফোন গিয়েছে তাতে চমকে গিয়েছেন অফিসাররা। হেল্পলাইন নম্বরে ফোন করে বাহাদুর নামে ওই ব্যক্তি বলেছেন, “ছত্তারপুর বাসস্ট্যান্ডে একটি সিঙ্গাড়ার দোকান রয়েছে। ওই দোকানের নাম রাকেশ সামোসা। যাঁরা এখান থেকে সিঙ্গাড়া প্যাকেটে করে নিয়ে যান, তাঁদের কোনও চামচ বা বাটি দেওয়া হয় না। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করন।”

জানা গিয়েছে ৩০ অগস্ট বাহাদুর  গিয়েছিলেন ওই সিঙ্গাড়ার দোকানে। সেখানে সিঙ্গাড়া প্যাক করে দেওয়ার পর দোকানের কর্মচারীরা চামচ বা বাটি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ ওই ব্যক্তির। এরপরই হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান ওই ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। গত ৩০ অগাস্ট বাহাদুর সিএমও অফিসে অভিযোগ দায়ের করলেও, ৫ সেপ্টেম্বর তা খারিজ করে দেওয়া হয়। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় আলোচনা।

আরও পড়ুন- “অন্যায় হয়েছে”, মলয়ের বাড়িতে CBI তল্লাশিতে মন্তব্য অনুব্রতর, কী বললো মন্ত্রীর পরিবার


spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...