Sunday, May 17, 2026

ED: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণে নগদ টাকা

Date:

Share post:

ফের কলকাতার (Kolkata) বুকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। গার্ডেনরিচ (Gardenrich) এলাকার এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বান্ডেল বান্ডিল ৫০০ টাকার নোট উদ্ধার করল ইডি (ED)। ব্যবসায়ী নিসার খানের (Nisar Khan) বাড়ির বিছানার তলায় প্লাস্টিকে মোড়া টাকার পাহাড় উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এত টাকার উৎস কী, তাই নিয়ে ইতিমধ্যেই পরিবহন ব্যবসায়ীকে (Transport businessman) জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে ইডি।

আজ শনিবার সকাল থেকেই শহর জুড়ে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টারেটেড। গার্ডেনরিচ, মোমিনপুর (Mominpur) এবং পার্ক স্ট্রিটে (Park Street) হানা দেয় ইডি। প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালাবার পর গার্ডেনরিচ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মোমিনপুরে বস্ত্র ব্যবসায়ী শাহারিয়ার আলীর বাড়ি, ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিট থেকে কিছুক্ষণ আগেই বেরিয়ে যান ইডি আধিকারিকরা। জানা যায় এই বস্ত্র ব্যবসায়ীর বিদেশ যোগ আছে। তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধারের পর সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। পাশাপাশি পার্ক স্ট্রিটে আইনজীবীর বাড়িতেও চলছে তল্লাশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত খোঁজখবর নিতেই শনিবার সকালে ইডির তৎপরতা কলকাতার বুকে। গার্ডেনরিচ এলাকায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে এত টাকা উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে তিনি কেন এত পরিমান নগদ টাকা মজুদ রেখেছিলেন এবং কোথা থেকে এই টাকা এসেছে এই সব কিছু নিয়ে ব্যবসায়ী নিসার খানের সঙ্গে কথাবার্তা বলছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...