Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রী পদ খোয়ানো বিপ্লবকে এবার রাজ্যসভার প্রার্থী করল বিজেপি

Date:

Share post:

ত্রিপুরায়(Tripira) বিজেপির(BJP) দলীয় কোন্দলের জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে বিপ্লব দেবকে(Biplab Dev)। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন মানিক সাহা। এহেন ডিমোশনে ক্ষুব্ধ বিপ্লবকে সান্তনা পুরস্কার হিসেবে তাঁকে রাজ্যসভায় প্রার্থী করার সিদ্ধান্ত নিল শীর্ষ বিজেপি নেতৃত্ব। শুক্রবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ত্রিপুরা থেকে রাজ্যসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী(Ex Chief Minister) বিপ্লব দেব। মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ায় খালি হয়েছে ত্রিপুরার রাজ্যসভা আসন। সেখানেই প্রার্থী হচ্ছেন বিপ্লব। ‌ রাজ্যসভার প্রার্থী হওয়ার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছে হরিয়ানার দায়িত্ব।

কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি টুইটও করেছেন বিপ্লব দেব। টুইটারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ রাজ্য তথা দেশবাসীর সার্বিক কল্যাণের স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করব।” রাজ্যসভার প্রার্থী হওয়ার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি ১৫ টি রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে। যেখানে হরিয়ানার দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব দেবকে। পশ্চিমবঙ্গের দায়িত্বে বিহারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডে, সুনীল বনসলকে দেওয়া হয়েছে তেলেঙ্গানার দায়িত্ব। এর পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলির দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা সম্বিত পাত্রকে। ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে মহেশ শর্মাকে।

Related articles

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...