Sunday, May 17, 2026

রানি দ্বিতীয় এলিজাবেথের দুর্মূল্য টি-ব্যাগেরই দাম সাড়ে ৯ লক্ষ টাকা !

Date:

Share post:

প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। তাঁর মৃত্যুর পর থেকে রানির ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ার (Social Media) চর্চায় এসে গেছে। ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর রাজ্যপাটের নানা কাহিনী এখন সবার মুখে মুখে ঘুরছে। রানির ব্যবহার করা সবকিছুই এখন দুর্মূল্য । তেমনই এক জিনিস হল টি-ব্যাগ (Tea- Bag)। আপাতত রানির প্রিয় চা নিয়েই চলছে জোর চর্চা। নিলামে টি-ব্যাগেরই দাম উঠল সাড়ে ৯ লক্ষ টাকা পর্যন্ত !

 

ব্রিটেন রাজ পরিবার থেকে সংগ্রহ করা কিছু দুষ্প্রাপ্য কিছু জিনিসের বিজ্ঞাপন দিয়েছে মার্কিন ই-কমার্স সংস্থা (e-Commerce company)। তাঁদের সাইটে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় টি – ব্যাগ এর ছবি দিয়ে বলা হয় আগ্রহী মানুষদের যোগাযোগ করার জন্য। আর এর পর থেকেই উন্মাদনা কিছুতেই থামছে না। সেটি কিনতে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। রানির ব্যবহৃত ওই টি-ব্যাগের নিলামে দাম ওঠে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা। অবশ্য শুধু এটাই নয়,রানির ব্যবহৃত এক বার্বি পুতুলও চড়া দামে বিক্রি হয়েছে। যেহেতু রানির ছোঁয়া লেগে আছে তাই স্বভাবতই এই সব কিছুই দুর্মূল্য, দাবি মার্কিন ই-কমার্স সংস্থার। আর ব্রিটেনের রানির ব্যবহার করা টি-ব্যাগ যে লক্ষাধিক টাকায় বিক্রি হবে এটাই তো কাঙ্খিত বলছেন নেটিজেনরা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...