Saturday, March 14, 2026

লুকিয়ে নয়, ইডিকে জানিয়েই ব্যাংকক যাচ্ছিলেন মেনকা গম্ভীর

Date:

Share post:

ব্যাংককে যেতে পারলেন না মেনকা গম্ভীর (Menoka Gambhir),বিমানবন্দরেই তাঁকে আটকে দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই অভিবাসন দফতরে (Immigration Office)কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menoka Gambhir)। শনিবার মেনকা গম্ভীরের ব্যাংকক (bangkok)যাওয়ার কথা ছিল। শনিবার রাত ৯.১০ মিনিটে তাঁর বিমান ছিল। সেইমতো তিনি বিমানবন্দরেও পৌঁছে যান। অভিবাসন দফতরে গেলে তাঁকে জানান হয় যে তিনি বিমানে করে অন্যত্র যেতে পারবেন না, কারণ তাঁর নামে ইডির লুকআউট সার্কুলার আছে । বিমানবন্দর সূত্রে খবর এরপর তাঁরা দিল্লিতে ইডি দফতরে যোগাযোগ করেন। কলকাতা থেকে কেন্দ্রীয় সংস্থার এক অফিসার গিয়ে মেনকা গম্ভীরকে আগামী সপ্তাহে তলব করে নোটিশ দেন।

সূত্রের খবর,অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের নামে আগে থেকেই লুক আউট সার্কুলার জারি করে রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে নোটিশ আগে থেকেই পাঠানো ছিল দেশের সমস্ত বিমানবন্দরেও। সেই সূত্র ধরেই তাঁকে আটকান হয়। যদিও মেনকা ঘনিষ্ঠরা বলছেন এই ব্যাংকক যাওয়ার কথা ইডিকে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। ৩০ অগাস্টের হাইকোর্টের নির্দেশ মেনেই চলছেন তিনি। অকারণে তাঁকে হেনস্থা করে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতার চেষ্টা করছে বিজেপি, এমন কথাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...