Monday, March 16, 2026

টি-২০ বিশ্বকাপের আগে স্বস্তি ভারতীয় দলে, ফিটনেস পরীক্ষায় পাশ করলেন বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে স্বস্তির খবর ভারতীয় দলে (India)। ফিটনেস পরীক্ষায় পাশ করলেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল। এদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় হয় দু’জনের। সেই পরীক্ষায় পাশ করেছেন দুই জোরে বোলার। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা দুই ক্রিকেটারের শারীরিক সক্ষমতার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন। যার ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপে এই দুই বোলারকে পেতে অসুবিধা হবেনা রোহিত শর্মার।

একাধিক ক্রিকেটারের চোট-আঘাতের সমস্যা থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পযর্ন্ত  আসন্ন টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করেনি। এশিয়া কাপে ক্রিকেটারদের পারফরম্যান্সও দেখে নিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচকরা। এদিকে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। চিন্তা বাড়িয়েছেন তাঁদের। তবে বুমরাহ-হর্ষল প‍্যাটেল সুস্থ হওয়ায় নির্বাচকদের দল বেছে নিতে সুবিধা হবেই বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ১৫ অথবা ১৬ সেপ্টেম্বর টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন হতে পারে। সে দিনই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলও নির্বাচন করা হবে। জানা যাচ্ছে, বিশ্বকাপের দলে যাঁরা মূলত থাকবেন তাঁদের নিয়েই এই দুই প্রস্তুতি সিরিজের দল গঠন হতে পারে।

এশিয়া কাপে জোরে বোলিং নিয়ে সমস্যায় পড়েছিল ভারতীয় দল। সমস্যার কথা মেনে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। তাই বুমরাহ, হর্ষল সুস্থ হয়ে যাওয়ায় টি-২০ বিশ্বকাপে সেই সমস্যা মিটবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন:রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম‍্যাচেই বাজিমাত সচিনদের

 

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...