Monday, March 16, 2026

এশিয়া কাপে ভারতের ব‍্যর্থতার জন‍্য দ্রাবিড় এবং রোহিত শর্মাকে দায়ী করলেন দিলীপ বেঙ্গসরকার

Date:

Share post:

এশিয়া কাপে ( Asia Cup) ভারতের (India) ব‍্যর্থতার জন‍্য কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দায়ী করলেন প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। তাঁর মতে এশিয়া কাপের মতন একটা বড় টুর্নামেন্টে বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

এদিন এক সাক্ষাৎকারের দিলীপ বেঙ্গসরকার বলেন,” দ্রাবিড়-রোহিত বার বার পরীক্ষা-নিরীক্ষার কথা বলছে। কিন্তু সেটা কখন করতে হবে, বুঝতে হবে। এশিয়া কাপ সেটার সময় নয়। ওরা ভুল করেছে। ওদের এই ভুলের জন্য দলকে ডুবতে হয়েছে। ওদের উচিত ছিল জেতার চেষ্টা করা।”

সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই দল ঘুরিয়ে ফিরিয়ে নিতে দেখার কথা মানছেন দিলীপ বেঙ্গসরকার। কিন্তু তার একটা সময় থাকে বলে মনে করছেন তিনি। এই নিয়ে দিলীপ বেঙ্গসরকার বলেন,” দলে পরীক্ষা-নিরীক্ষা চলতেই পারে। কিন্তু সেটা দ্বিপাক্ষিক সিরিজে। এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় নয়। ওরা দীনেশ কার্তিককে নিল। কিন্তু ওকে খেলাল না। পরে আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাল। বুঝতে পারছি, টি-২০ বিশ্বকাপের জন্য সেরা দল তৈরি করতে চাইছে ওরা। তাই সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এশিয়া কাপে সেটা করা উচিত নয়।”

টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিততে পারলে  ভারতীয় ক্রিকেটারদের মনের জোর অনেকটা বাড়ত বলে মনে করছেন বেঙ্গসরকার।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে স্বস্তি ভারতীয় দলে, ফিটনেস পরীক্ষায় পাশ করলেন বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...