Wednesday, February 25, 2026

দিঘার মেরিন ড্রাইভের উদ্বোধন: নয়াচরে ইকোহাব-সোলার প্লান্ট, তাজপুরে বিপুল কর্ম সংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলার জন্য ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে ৪৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধন করেন দিঘার মেরিন ড্রাইভের (Marin Drive)। দিঘা (Digha) থেকে শঙ্করপুর হয়ে এই রাস্তা যাবে মন্দারমণি। মেরিন ড্রাইভের পাশাপাশি দিঘার সৌন্দর্য্যায়নেও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি অভিনন্দন জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গকে। দিঘা আজ আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে হয়ে গিয়েছে। দিঘা তমলুক রেল আমার করে দেওয়া। ৭ কিলোমিটার করে দিচ্ছি। পুজোতে সবাই আসবেন।“ আগে দিঘা, শংকরপুর ডেভলপমেন্ট অথরিটিতে অনেক অনিয়ম হয়েছে বলে উল্লেখ করে মমতা বলেন, জেলাশাসককে বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান, নয়াচরের জমিও রাজ্যের হাতে এসেছে। সেখানে ইকোহাব হবে। একই সঙ্গে বলে সোলার প্লান্ট। তাছাড়া তাজপুর বন্দরের কাজও শুরু হয়েছে। সেখানে প্রচুর কর্ম সংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় নয়াচরে ইকো হাব ও সোলার প্লান্ট হবে। নয়াচরে টিম পাঠিয়ে একটু দেখে নিতে হবে। নয়াচরে কয়েকটা হোম স্টে করারও পরামর্শ দেন মমতা। তবে, কটেজ তৈরিতে বেশি খরচ না করার নির্দেশ দেন তিনি।

 

 

spot_img

Related articles

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...