Wednesday, June 17, 2026

আদালত অবমাননা: মেনকা গম্ভীরকে ইডিকে নোটিশ পাঠানোর নির্দেশ দিল হাই কোর্ট

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে আটকানোর ঘটনায় মেনকা গম্ভীরকে (Menaka Gambhir) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ব্যাঙ্কক (Bangkok) যাওয়ার পথে তাঁকে আটকানো হয়। আদালত অবমাননার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। শুক্রবার, তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্যকে সেই নোটিশ (Notice) পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য (Mousumi)।

ইডি এই মামলায় একটি পক্ষ। সেই কারণে তাদের বক্তব্য না শুনে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়- জানান বিচারপতি। ফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বিদেশে যেতে পারবেন না মেনকা।

শনিবার ব্যাঙ্কক যাওয়ার পথে বিমানবন্দরে মেনকাকে আটকায় অভিবাসন দফতর। সেই রাতেই সোমবার হাজিরা দেওয়ার জন্য মেনকাকে নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে AM-PM-এর ভুলের জেরে গভীর রাতে ইডির বন্ধ দফতরে পৌঁছে যান মেনকা। সোমবার ভুল সংশোধন করে ফের তাঁকে নোটিশ পাঠায় ইডি। ইডি হাজিরার পরেই হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও মেনকাকে আটকানোয় আদালত অবমাননা হয়েছে- বলে অভিযোগ করেন মেনকার আইনজীবী।

মেনকার বিরুদ্ধে কোনও ‘কড়া পদক্ষেপ’ করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তা সত্ত্বেও তাঁকে ব্যাঙ্কক যেতে বাধা দেওয়া হয়েছে। অয়ন জানান, মেনকার মা ব্যাঙ্ককে থাকেন। তিনি অসুস্থ। সেইকারণেই তিনি সেখানে যাচ্ছিলেন। যদিও ‘কড়া পদক্ষেপ’-এর যুক্তি মানতে চাননি বিচারপতি ভট্টাচার্য। তাঁর মতে, এটাকে ‘কড়া পদক্ষেপ’ বলা যায় না। বরং, ‘হয়রানি’ বলা যেতে পারে। এরপরেই ইডিকে নোটিশ পাঠানোর জন্য মেনকার আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য না শুনে এখনও কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

 

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...