Thursday, June 4, 2026

দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি উদ্বেগজনক! ইমামদের সঙ্গে বৈঠক মোহন ভাগবতের

Date:

Share post:

মুসলিম সমাজের শীর্ষস্থানীয় ৫ প্রতিনিধির সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। এবার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুসলিমদের সঙ্গে আলোচনায় বসলেন তিনি। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমের আহমেদ ইলয়াসির সঙ্গে সাক্ষাৎ করেন ভাগবত। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে কথা হয় দু’জনের। যদিও কী বিষয় নিয়ে দুজনের কথা হয়েছে সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি কেউ।

বৃহস্পতিবারের এই বৈঠক প্রসঙ্গে আরএসএসের (RSS) প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, “কিছুদিন আগেই ইলয়াসি সাহেব মোহন ভাগবতকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই জন্যই আরএসএস প্রধান দেখা করতে গিয়েছিলেন। সমাজের যেকোনও মানুষের সঙ্গেই দেখা করেন তিনি।” পাশাপাশি বৈঠক শেষে ইলয়াসি বলেন, “আমাদের ডিএনএ একই। শুধু ঈশ্বরকে ডাকার পথটা আলাদা।” মোহন ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ বলেও অভিহিত করেছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুসলিম সমাজের শীর্ষস্তরের পাঁচ প্রতিনিধির সঙ্গে দেখা করেছিলেন ভাগবত। সেখানেও দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছিল। ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির সঙ্গে আলাদা করে দেড় ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন ভাগবত। সেখানে আরএসএস প্রধান বলেছিলেন, “দেশে যেভাবে অসহিষ্ণুতা বেড়ে চলেছে, তা দেখে আমি সত্যিই খুব দুঃখিত। এভাবে দেশ এগোতে পারে না। সকলের মধ্যে সহযোগিতা বজায় রাখলে তবেই দেশের উন্নতি সম্ভব।”

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...