Saturday, May 16, 2026

আজও অব্যাহত কুড়মিদের আন্দোলন, ভোগান্তিতে বহু মানুষ

Date:

Share post:

কুড়মি আন্দোলনের আজ চতুর্থ দিন।  কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ঝাড়গ্রাম, পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও অব্যাহত অবরোধ।  এর জেরে ওই লাইনে বিপর্যস্ত রেল পরিষেবা। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। চরম দুর্ভোগে পড়েছেন চারদিন ধরে আটকে থাকা ট্রাক চালকরা।দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ।

আরও পড়ুন:৩০ ঘণ্টা পার, কুড়মিদের রেল-সড়ক অবরোধ অব্যাহত , নাজেহাল যাত্রীরা

যাত্রী ভোগান্তি এড়াতে দফায় দফায় চলছে বৈঠক। তবুও অবরোধ তোলার কোনও পদক্ষেপ নেয়নি আন্দোলনকারীরা। কেন্দ্রের কাছ থেকেও প্রতিশ্রুতি মেলার আশায় রয়েছে আন্দোলনকারীরা। সূত্রের খবর, আজ, শুক্রবারও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তবে আন্দোলনকারীরা এই বৈঠকে অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে অবরোধের জেরে খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কে হাজার হাজার ট্রাক, পণ্যবাহী লরি-সহ বহু গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে থাকা কাঁচামাল সব্জি ফল সমস্ত কিছু নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে বহু জিনিস। অন্যদিকে গাড়ির চালক ও খালাসিদের বহু টাকা খরচ করে পানীয় জল কিনে খেতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন তাঁরা।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...