Sunday, May 17, 2026

Primary TET : জট কাটিয়ে ডিসেম্বরেই রাজ্যে প্রাথমিকের টেট!

Date:

Share post:

টেট (TET) পরীক্ষার্থীদের জন্য বড় খবর! বছরের শেষেই প্রাথমিকে নিয়োগের পরীক্ষা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা সংসদ (Primary Education Parliament)। শুক্রবার অ্যাডহক কমিটির বৈঠকের পর সেই সম্ভাবনাই জোরালো হয়েছে। সংসদ সূত্রে খবর, পুজোর মধ্যেই টেট (TET) পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হবে। শিক্ষামন্ত্রীর (Education Minister) সঙ্গে বৈঠক করে তা ঘোষনা করবেন সংসদ সভাপতি।

ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রাথমিকের টেট। হতে পারে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। শুক্রবার অর্থাৎ আজ ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হোক কমিটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেই পর্ষদের সদস্যদের মতামত নিয়েই এই বিষয়ে এগোনো হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জেলা ভিত্তিক কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তার আনুমানিক হিসাব ধরে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কত পরীক্ষা কেন্দ্র লাগতে পারে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। সূত্রের খবর ইতিমধ্যেই বিভিন্ন জেলার তালিকা এসে পৌঁছেছে পর্ষদে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট করানো সম্ভব হচ্ছে না।পুজোর পর জোরকদমে শুরু হয়ে যাবে পরীক্ষা আয়োজনের তোড়জোড়।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...