Tuesday, June 23, 2026

অনলাইন গেমে প্রতারণার অভিযোগে গ্রেফতার আমির খান

Date:

Share post:

গার্ডেনরিচ (Gardenrich) কাণ্ডে নয়া মোড়! গাজিয়াবাদ (Gaziabad) থেকে আমির খানকে (Amir Khan) গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। অনলাইন গেমিং অ্যাপ (Online Gaming App) ব্যবসার নামে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কয়েকদিন আগেই তার বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি (ED)। একাধিক অনলাইন গেমিং অ্যাপ খুলে বিভিন্ন মানুষকে প্রতারণার অভিযোগ আমিরের বিরুদ্ধে।

গার্ডেনরিচ কান্ডে মূল অভিযুক্ত আমির খানের একাধিক অ্যাকাউন্ট বন্ধ করল ইডি। গাজিয়াবাদ থেকে গ্রেফতার করার পর কলকাতায় নিয়ে এসে তদন্ত চালান হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর । যদিও বাড়ি থেকে নগদ ১৭ কোটি ৩২ লক্ষ টাকা পাওয়া গেছে, কিন্তু পুলিশের এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- এর অনুমান প্রতারণার পরিমাণটা অন্তত ৪৫ থেকে ৫০ কোটি। আমিরের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরই ই-নাগেটস অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। এরপর আরও দুটি নতুন গেম অ্যাপ নিয়ে আসে আমির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, ক্রিপ্টোকারেন্সিতে অর্থ বিনিয়োগ করত আমির খান। হন্যে হয়ে তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে তাঁকে গ্রেফতার করা হল। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালাবে পুলিশ।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...