Sunday, June 21, 2026

মহালয়ার দিন থেমে গেল তৃণমুল কাউন্সিলরের জীবন, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মহালয়ার ভোরে থামল জীবন। চলে গেলেন কলকাতার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার, শেষশ্রদ্ধা জানালেন মেয়র

এদিন সোশ্যাল মিডিয়ায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,  ‘‌গৌতমবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি আমাদের কাছে লড়াকু সৈনিক হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন।’‌

প্রসঙ্গত, লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। তা সত্ত্বেও দায়িত্বের সঙ্গে কাজ করছিলেন।বেশ কয়েকদিন ধরেই অসুখ বাড়ছিল কাউন্সিলর গৌতম হালদারের। ভর্তি ছিলেন সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে।সকলের আশা ছিল পুজোর আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন তৃণমূলের লড়াকু সৈনিক। কিন্তু তা আর হয়নি।

আজ তাঁর মৃত্যুর খবর পেতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। তাঁর মরদেহে দলীয় পতাকা ও মালা দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। নেতার মৃত্যুতে শোক দলীয় কর্মীদের মধ্যেও।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...