Saturday, March 14, 2026

ডেমোক্র্যাটিক আজাদ পার্টি, নতুন দল ঘোষণা গুলাম নবির

Date:

Share post:

পূর্ব ঘোষণা অনুযায়ী কাশ্মীরে নতুন আঞ্চলিক রাজনৈতিক দল ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। আজ, সোমবার সাংবাদিক বৈঠকে নতুন দলের নাম ও দলীয় ভপতাকা প্রকাশ করেন তিনি। গুলাম নবি আজাদ তাঁর নতুন দলের নাম রেখেছেন, “ডেমোক্র্যাটিক
আজাদ পার্টি”।

প্রসঙ্গত, কংগ্রেসের হাত ছাড়ার পর জম্মুতে নিজের প্রথম প্রকাশ্য সমাবেশে নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা আগেই জানিয়ে ছিলেন গুলাম নবি আজাদ। তাঁর তৈরি করা পার্টি জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য লড়বে বলেও দাবি করেছিলেন তিনি।

আজ, অবশেষে নিজের রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন গুলাম নবি আজাদ। তিনি আগে অবশ্য বলেছিলেন, তাঁর নতুন দলের নাম, পতাকা ও স্লোগান কী জম্মু ও কাশ্মীরের মানুষই ঠিক করবেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ দশকের সম্পর্ক ছেদ করে কংগ্রেস থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন গুলাম নবি আজাদ। ২০০৫ সাল থেকে ২০০৮ অবধি তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীও ছিলেন। সম্প্রতি, কংগ্রেস ছেড়েই নতুন দল গঠনের ঘোষণা করেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নতুন দলকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান বলে জানান।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...