Saturday, March 14, 2026

রাশিয়ার স্কুলে এলোপাথাড়ি গুলি! মৃত ৫ পড়ুয়া-সহ ১৩

Date:

Share post:

মধ্য এশিয়ার স্কুলে হামলা (Attack) চালাল বন্দুকবাজ (Gunman)। হামলার জেরে এখন পর্যন্ত ৫ পড়ুয়া-সহ মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শুধুমাত্র পড়ুয়া নয়, গুলিতে প্রাণ হারিয়েছেন স্কুলেরই ২ শিক্ষক (Teacher) ও ২ নিরাপত্তারক্ষী (Security Personnel)। তবে এদিন হামলার পর বন্দুকবাজও আত্মঘাতী (Suicide) হয়েছে বলে খবর।

সোমবার সকালে মধ্য রাশিয়ার ইজেভস্কের (Izhevsk)একটি স্কুলে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কী কারণে এই হামলা তা স্পষ্ট করা হয়নি। এদিন হামলার পরপরই খালি করে দেওয়া হয় স্কুল। রাশিয়ার গভর্নর (Governor Alexander Brechalov) বলেন, ‌আহত ও মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের (Ukraine) মাটিতে লাগাতার আগ্রাসন চালাচ্ছে রুশ সেনা। যা এখনও থামেনি। সম্প্রতি ইউক্রেনে নতুন করে সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladiir Putin)। এরপরই রাশিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই পরিস্থিতিতেই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ হামলা চালাল রাশিয়ার স্কুলে।

তদন্তকারী দলের সদস্যরা জানিয়েছেন, কালো পোশাক পরে এসেছিল আততায়ী। টি শার্টে ছিল নাৎজি চিহ্ন। তবে কোনও পরিচয়পত্র ছিল না তাঁর সঙ্গে। এদিকে ঘটনার কথা স্বীকার করেছে রাশিয়া সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্কুলে বন্দুকবাজের হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে, কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...