Sunday, May 17, 2026

‘তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী’: নীতীশের মন্তব্যে তুঙ্গে জল্পনা, JDU সুপ্রিমোকে আশ্রমে যাওয়ার দাওয়াই বিজেপির

Date:

Share post:

‘মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব’। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লালুপুত্রকে এভাবেই সম্বোধন করলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Chief Minister Nitish Kumar)। আর জেডিইউ সুপ্রিমোর (JDU Supremo) এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। আর খোদ মুখ্যমন্ত্রীর এমন সম্বোধনের পর হাত গুটিয়ে বসে নেই গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডির (RJD) সঙ্গে হাত মিলিয়ে বিহারে নতুন সরকার গঠন করেছে নীতীশ কুমারের দল। আর সেই ক্ষত এখনও দগদগে বিজেপির। যদিও সভায় এমন বেফাঁস মন্তব্য করেও নির্বিকার ভঙ্গিতে ভাষণ দিতে দেখা যায় জেডিইউ সুপ্রিমোকে। যা শুনে রীতিমতো তাজ্জব উপস্থিত দর্শকরা।

সম্প্রতি এক সরকারি পশু হাসপাতালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতীশ। সঙ্গে ছিলেন তেজস্বীও (Tejashwi Yadav)। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নীতীশ বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব’। এরপরই নীতীশকে কটাক্ষ করে বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ (Nikhil Anand) বলেন, নীতীশ কুমার সজ্ঞানে বা অবচেতন মনে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন। এবার সময় এসেছে, নীতীশ বরং এবার আশ্রমে চলে যান।

অন্যদিকে, আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি (Shivananda Tiwari) জানান, হতে পারে উনি মুখ ফসকে একথা বলেছেন। আমরা এটাকে ভাইপো তেজস্বী যাদবের প্রতি নীতীশ কুমারের আশীর্বাদ বলেই মনে করছি। উনিই তো ভবিষ্যতের নেতা। তাই নীতীশ ভাবনাচিন্তা করেই এমন মন্তব্য করেছেন।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...