Thursday, May 14, 2026

দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন প্রবীণ আইনজীবী আর ভেঙ্কটরামানি

Date:

Share post:

সেপ্টেম্বরেই ফুরোচ্ছে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের মেয়াদ। তারপর সেই পদের দায়িত্ব নেবেন আর ভেঙ্কটরামানি (R Venkataramani)। আগামী শুক্রবারই বিদায়ী অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী তিন বছর এই পদেই থাকবেন প্রবীণ আইনজীবী আর ভেঙ্কটরামানি ।

আরও পড়ুন:বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাসের পর নয়া CDS পেল ভারত

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ সং‌স্থা আইনি বিষয় সংক্রান্ত বিভাগের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল পদে বেণুগোপালের উত্তরসূরি হিসেবে আইনজীবী ভেঙ্কটরামানিকে নিয়োগ করা হবে। এই নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ভারতের সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হয়েছিলেন আইনজীবী ভেঙ্কটরামানি (R Venkataramani)। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের জন্য আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ভারতের আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি হিজাব মামলাতেও দেশের শীর্ষ আদালতে তাঁর বিশেষ উপস্থিতি ছিল।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...