Friday, May 15, 2026

উৎসবের ঢাকে কাঠি, রাজ্যবাসীকে চতুর্থীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহালয়া (Mahalaya) থেকেই রাজ্যে উৎসবে মুড শুরু। কয়েকটি জায়গায় জোরকদমে চলছে দুর্গাপুজোর (Durga Puja) শেষ প্রস্তুতি। কোথাও শুরু প্যান্ডেল হপিং। চতুর্থী (Chaturthi) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টুইট (Tweet) করে মুখ্যমন্ত্রী লেখেন, “মহাচতুর্থীর শুভক্ষণে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। গোটা রাজ্য উৎসবের আমেজে মেতে উঠেছে এবং সকলের মুখে হাসি দেখে আমি নিজে খুবই আনন্দিত। আমি প্রার্থনা করি, মা দুর্গা আমাদের সকলকে আশীর্বাদ করুন, যাতে আমরা সুখে থাকি এবং সুস্থভাবে এই উৎসব উদযাপন করতে পারি।”

ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। আজ, চতুর্থী থেকেই দর্শনার্থীদের ভিড় এবং যান নিয়ন্ত্রণে মোট ৯ হাজার পুলিশ মোতায়েন করছে লালবাজার। তার মধ্যে চার হাজার পুলিশ শুধুমাত্র যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে ১০ হাজার অস্থায়ী হোমগার্ডও থাকছে। কলকাতার সমস্ত বড় মোড়গুলিতে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ কর্তারা। বিষয়টি কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন লালবাজারের পদস্থ কর্তারা।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...