Monday, March 16, 2026

রামমোহন সম্মিলনীর ‘জঙ্গলকন্যা’-র উদ্বোধনে ধামসা মাদলের তালে পা মেলালেন খোদ মন্ত্রী বীরবাহা হাঁসদা

Date:

Share post:

চতুর্থীর সন্ধ্যা। মানুষের ঢল নেমেছে শহর কলকাতার পুজো মন্ডপে। এরই মাঝে রামমোহন সম্মিলনীর পুজো উদ্বোধন। বিষয়: জঙ্গলকন্যা। উদ্বোধন করে উৎসবে সামিল মন্ত্রী বীরবাহা হাঁসদা। ছিলেন ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়, বিশিষ্ট চিন্তাবিদ শিল্পপতী সমর নাগ, বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা। চতুর্থীর কলকাতা মেতে উঠল ধামসা মাদলের তালে। রামমোহন সম্মিলনীতে ঝাড়গ্রাম থেকে আসা আদিবাসীরা মেতে উঠলেন ধামসা মাদলের তালে তালে। আর তাতে পা মেলালেন স্বয়ং মন্ত্রী। তাদের সুর ছন্দে সুখিয়া স্ট্রিটের ৭৮তম বর্ষের এই পুজো অন্য মাত্রা পেল।

ইট, কাঠ ,পাথরে ঘেরা শহর কলকাতার বুকে, রামমোহন সম্মিলনীর এবারের ব্যতিক্রমী  থিম ‘জঙ্গলকন্যা’। যার মূল মুখ মন্ত্রী বীরবাহা হাঁসদা। যিনি অবলীলায় আদিবাসী শিল্পীদের পায়ের ছন্দে পা মেলালেন। এমনকী বলতে দ্বিধা করলেন না , ওরা বাঁচলে তবেই আমি বাঁচবো । কারণ, আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে বাঁচায় বিশ্বাসী । তাই পুজোর এই দিনগুলোতে তিনি আহ্বান করলেন , সবাই মিলে আনন্দ উৎসবে যাতে মেতে উঠেন। ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার যে আনন্দ , তারই বহিঃপ্রকাশ আজকের সন্ধ্যায় বলে জানালেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান , কলকাতার মানুষ আমাদেরকে অনেক সময় ব্যঙ্গ করেছেন। আসলে তারা জানেনই না জঙ্গলমহলের প্রকৃত রূপ। যেভাবে জঙ্গলমহলের প্রকৃত চিত্রটা এই পুজো মন্ডপে তুলে ধরা হয়েছে তা দেখে আমি অভিভূত।
বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ বলেন, যখন এশিয়ান পেইন্টস শারদ সম্মান শুরু হয়েছিল সেবারও এই পুজো স্বীকৃতি পেয়েছিল। আর আজ এবিপি আনন্দের সেরা জুড়ির  স্বীকৃতিও এই পুজোর মুকুটে। এবারের থিমের অভিনব এই ভাবনা মন্ত্রী বীরবাদা হাঁসদার ইচ্ছাতে শেষ পর্যন্ত আমরা তুলে ধরতে পেরেছি।
বিশিষ্ট চিন্তাবিদ তথা উদ্যোগপতি সমর নাগ বলেন, এমন একটা পরিবেশ সত্যিই এর আগে দেখিনি । শহরের বুকে যেভাবে জঙ্গলমহলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে তা দেখে আমি অভিভূত। সবাই পুজোয় আনন্দে থাকুন, আনন্দে কাটান।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...