Friday, March 6, 2026

উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই রাজনৈতিক সংস্পর্শ ত্যাগ করলেন ওম প্রকাশ মিশ্র

Date:

Share post:

জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যকে(Subiresh Bhattacharya) সরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের(Uttarbanga University) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র(Om Prakash Mishra)। নিজে তৃণমূল নেতা হওয়ায় স্বাভাবিকভাবেই বিরোধীদের তরফ থেকে শুরু হয়েছে সমালোচনা। আর এই সমালোচনার মুখ বন্ধ করতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ওম প্রকাশ মিশ্র। দায়িত্বে আশার ১৫ মিনিট আগে আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিলেন যে তিনি রাজনীতির সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন।

বৃহস্পতিবার উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করেই ২ ও ৪ সেমেস্টার এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ৩৭টি পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করার জন্য ছাড়পত্র দিয়েছেন ও। প্রাক্তন অপসারিত উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারির পর থেকে ওই সকল পরীক্ষার ফলাফল প্রকাশিত করা যাচ্ছিল না। এদিন দায়িত্ব নিয়ে সেই সমস্যার সমাধান করলেন তিনি। পাশাপাশি উপাচার্য বলেন, “আমি ৪৩ বছর ধরে রাজনীতি করে চলেছি। তবে এদিন উপাচার্যের পদে বসার পর আমি রাজনৈতিক সংস্পর্শ ত্যাগ করলাম। এখন থেকে আমার কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া।”

spot_img

Related articles

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার...

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...