Sunday, May 17, 2026

গভীর রাতে তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু

Date:

Share post:

মধ্যরাতে শুনশান নগর। আর সেই সময় তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু (Chandni Chowk Bridge)। এটা কোনও ফিল্মের শুটিং (Film Shooting) নয়। নাশকতামূলক কাজও নয়। ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরির জন্য পুণের চাঁদনি চক এলাকার বহু পুরনো সেতুটি ধ্বংস করা হল। আদালতের নির্দেশে ২৮ অগাস্ট নয়ডার টুইন টাওয়ার ধূলিসাৎ করা হয়। অনেকটা সেই ধাঁচেই ভাঙা হয় এই সেতুটি।

জেলা কালেক্টর রাজেশ দেশমুখ জানান, যে ভাবে নয়ডার টুইন টাওয়ার ভাঙা হয়েছিল সেভাবেই শনিবার গভীর রাতে এই সেতুটি ভাঙা হয়েছে। সেতুর কমপক্ষে ১৩০০ জায়গায় ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে ৬০০ কিলো তরল বারুদ ঢেলে দেওয়া হয়। ৯ হাজার ৪০০টি গর্ত করা হয় সেতুর স্তম্ভে। ৩৫০০ কেজির কাছাকাছি বারুদ ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা পর্যন্ত পুরোপুরি খালি করে দেয় প্রশাসন। এলাকা ঘিরে ফেলে পুলিশ। ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে অঞ্চল। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পাঁচ সেকেন্ডে মাটিতে মিশে যায় চাঁদনি চক ব্রিজ। রবিবারের মধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে থাকা এই সেতুর জায়গায় ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরি হবে। সেই কারণেই চাঁদনি চক সেতু ভেঙে ফেলা হল।

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...