Saturday, May 16, 2026

Entertainment: এবার গান গেয়ে দ্বীপ কিনলেন গায়ক মিকা সিং!

Date:

Share post:

সেলিব্রেটিরা (celebrity) অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন। অভিনেতা অভিনেত্রীদের (Actor actress)গাড়ি-বাড়ি , রিসর্ট এইসব কিনতে হামেশাই দেখা যায়। কিন্তু তাই বলে আস্ত একটা দ্বীপ (island) ? এমন কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন গায়ক মিকা সিং (Mika Singh) । দেশের মধ্যে তিনিই প্রথম গায়ক (singer) যিনি এহেন কর্মকাণ্ড করেছেন।

অনায়াসে গান গেয়ে তাঁর অনুরাগীদের তিনি বলতে পারেন “মে তেরা হিরো”। মিকা একবার মঞ্চে পারফর্ম করতে উঠলে, স্থির ভাবে দর্শকের আসনে বসে থাকা মুশকিল। কিন্তু গান গেয়ে গোটা একটা দ্বীপ কিনে ফেলার কথা সবাই ভাবতে পারেন না। তিনি যে একটি দ্বীপ কিনে ফেলেছেন সে খবরটা তিনি নিজেই সকলকে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (social media)ছবি দিয়ে সকলকে সুখবরটা জানিয়েছেন গায়ক। যেখানে দেখা গেছে ওই দ্বীপের ঝিলে নীল টি শার্ট আর টুপি পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই ঝিলে রয়েছে ৭টি সুসজ্জিত নৌকা। এছাড়া ১০টি ঘোড়াও রয়েছে দ্বীপটিতে। আর দ্বীপের সঙ্গে সেসবও তাঁরই হয়ে গেছে। যদিও কত টাকার বিনিময়ে দ্বীপ কিনেছেন সে বিষয়ে কিছু জানান নি মিকা। তবে এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিং ভাইরাল।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...