Thursday, March 5, 2026

মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৫, আহত কমপক্ষে ১২

Date:

Share post:

মুম্বইয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বান্দ্রা-ওরলি সি লিংকে রাস্তার দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি গাড়ি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন। জখম কমপক্ষে ১২জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ। এই ঘটনার কিছু আগেই মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে আরও একটি দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা চলছিল। রাস্তার পাশেই অ্যাম্বুল্যান্স দাঁড় করিয়ে জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। ঠিক তখনই বেপরোয়া গতিতে অন্য একটি গাড়ি সজোরে ওই অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।

 

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর...

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara...

কোচিংয়ের দিন শেষ? এবার ঘরে বসেই হবে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি

পড়াশোনার জন্য আর এদিক-ওদিক ছোটাছুটি নয়, এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ( West Bengal Council of Higher Secondary...

রণতরীতে হামলার প্রত্যাঘাত, মার্কিন পণ্যবাহী জাহাজে আক্রমণ ইরানের!

ভারত মহাসাগরে (Indian Ocean) ইরানের রণতরীতে টর্পেডো হামলা করেছিল আমেরিকা (USA)। পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা করছিল বিশ্ব। সেটাই সত্যি...