Thursday, May 14, 2026

গ্যাম্বিয়ায় ৬৬ শিশুমৃত্যুর ঘটনা, ভারতে তৈরি কাফ সিরাপ নিয়ে সতর্কবার্তা হু-এর

Date:

Share post:

শিশুদের জন্য তৈরি ৪টি কাশির সিরাপ  নিয়ে তদন্ত  শুরু করল কেন্দ্রীয় সরকার। হরিয়ানার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তৈরি কাফ সিরাপগুলি খেয়েই গ্যাম্বিয়াতে অন্তত ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে সন্দেহ করে ভারত সরকারকে এই বিষয়ে সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা । তারপরেই এই ৪টি কাফ সিরাপ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।নয়াদিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপ যাতে অন্য কোনও দেশ ব্যবহার না করে, সেই বার্তাও দেওয়া হয় হু-র তরফে।

আরও পড়ুন:ইলিশ ধরায় নিষেধাজ্ঞা; শেষ দিনে দাম আকাশচুম্বী
সম্প্রতি কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে গ্যাম্বিয়ায়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সি ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়ে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে হু। প্রস্তুতকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে তদন্তও শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কাফ সিরাপগুলি হল প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন্ড কোল্ড সিরাপ। হরিয়ানার সোনিপাতের এমএস মেইডেন ফার্মাসিউটিক্যাল নামক একটি সংস্থায় তৈরি করা হয় এই সিরাপগুলি। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর এই ওষুধগুলির বিষয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে সতর্ক করেছিল হু। এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সংস্থাটি এই ওষুধগুলি গ্যাম্বিয়াতে রফতানি করেছিল। সে দেশে ৬৬জন শিশুর কিডনি ফেলিওরের কারণে মৃত্যুর সঙ্গে এই ওষুধগুলির সম্পর্ক আছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন হু-এর প্রধান টেড্রস আধানম। হু-এর তরফে আরও জানানো হয়েছে, পশ্চিম আফ্রিকার বাইরে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশেও এই ওষুধগুলি রফতানি করা হয়ে থাকতে পারে।

হু-র সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলির মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।’’ বুধবার একটি সাংবাদিক সম্মেলনে হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘‘এখনও পর্যন্ত গ্যাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। তবে অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।’’

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...