Sunday, May 17, 2026

মুণ্ডেশ্বরীর স্রোতে ভেসে গেল বাঁশের সেতু, কার্যত বিচ্ছিন্ন আমতার ভাটোরা

Date:

Share post:

মাল নদীর পরে এবার হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীর জলস্রোত। মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন আমতার ভাটোরা। শুক্রবার সকালে মুণ্ডেশ্বরী নদীতে আচমকা জল বেড়ে যায়। নাজেহাল প্রায় ৪০ হাজার বাসিন্দা। DVC থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলেই নদীর জল হঠাৎই বেড়ে যায় বলে অভিযোগ প্রশাসনের। জলের তোড়ে তিনটি বাঁশের সেতু ভেঙে আমতার (Amta) দ্বীপাঞ্চল ভাটোরার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত পরিস্থিতির আশ্বাস দিয়েছে প্রশাসন।

এদিন, সকালে আমতা জয়পুরের কুলিয়া ঘাটের জল অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। প্রবল জলের তোড়ে বাঁশের সেতু ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে আমতার ভাটোরা দ্বীপাঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ। এখন নৌকোই যাতায়াতের একমাত্র ভরসা। তবে, ক্ষরস্রোতা মুণ্ডেশ্বরী নদীতেই চলছে ঝুঁকির পারাবার।

ঘটনাস্থলে যান আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল। নদীর জল কমলেই দ্রুত সেতু মেরামতের কাজ করা হবে বলে জানান তিনি। বাসিন্দাদের পাশে আছে প্রশাসন-আশ্বাস বিধায়কের।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...