Thursday, May 14, 2026

বুমরাহ-এর পরিবর্তে কে? ইঙ্গিত দিলেন বোর্ড কর্তা

Date:

Share post:

চোটের কারণে টি-২০ বিশ্বকাপে নেই যশপ্রীত বুমরাহ। বুমরাহের পরিবর্তে দলে কে আসবেন তা নিয়ে চলছে জল্পনা। অনেকে বলছেন বুমরাহের পরিবর্তে দলে আসতে পারেন দীপক চাহার, আবার অনেকে এগিয়ে রাখছেন মহম্মদ শামিকে। এবার এই নিয়ে ইঙ্গিত দিলেন বোর্ডের এক কর্তা। বোর্ড কাকে নিয়ে ভাবছে, সেই ইঙ্গিত দিলেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের সেই কর্তা বলেন,” সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিমান ধরার ব্যাপারে এগিয়ে মহম্মদ শামিই। নতুন করে চোট পাওয়ায় হঠাৎই পিছিয়ে গিয়েছেন চাহার। চাহারের চোট গুরুতর না হলেও, অস্ট্রেলিয়ার মাটিতে এবং ভারতের জার্সিতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতার কারণে শামিই এগিয়ে থাকবেন।”

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে শামিকে যোগ দিতে হলে অবশ্য আগে ফিট হওয়ার শংসাপত্র পেতে হবে। সেই শংসাপত্র তিনি পাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে। করোনার কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে খেলতে পারেননি শামি। তবে করোনামুক্ত হওয়ার পর কিছুদিন আগেই শামিকে নতুন উদ্যমে অনুশীলনে নেমে পড়তে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন:কেরালার কাছে হারের পর কী বললেন লাল-হলুদ কোচ?

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...