Wednesday, June 24, 2026

ভারতীয় দলে অভিষেক হল শাহবাজ আহমেদের

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুরন্ত পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন বাংলার শাহবাজ আহমেদ। ভারতীয় দলে অভিষেক হল বাংলার শাহবাজের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইন্ডিয়া ক্যাপ হাতে পেলেন তরুণ এই অল-রাউন্ডার। শাহবাজের হাতে টুপি তুলে দিলেন অধিনায়ক শিখর ধাওয়ান।

প্রথমে ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে জিম্বাবোয়ে সফরের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন শাহবাজ। তবে তখন মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় স্কোয়াডে জায়গা পান শাহবাজ। যদিও লখনউের প্রথম ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি। আর এবার রাঁচিতে অপেক্ষার অবসান হল। তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ধাওয়ান।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই ছন্দে রয়েছেন শাহবাজ। রঞ্জিতে ব্যাটে, বলে বাংলার ভরসা ছিলেন তিনি। আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও নিয়মিত সুযোগ পেয়েছেন তিনি। নির্বাচকদের নজর কেড়ে নিয়েছেন বাংলার এই ক্রিকেটার। বাংলার হয়ে রঞ্জিতে শতরান করেছেন, এক ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। নিয়মিত ব্যাটে, বলে সফল হয়েছেন শাহবাজ। সেই সাফল্যের অবশেষে দাম পেলেন তিনি।

আরও পড়ুন:বাবা হলেন নাদাল,পুত্রসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...