Saturday, April 25, 2026

খুনের মামলায় অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের বিরুদ্ধে চার্জ গঠন আদালতের

Date:

Share post:

তরুণ কুস্তিগির সাগর ধনখড় খুনের মামলায় অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির একটি আদালত। সুশীল ছাড়া আরও ১৭ জনের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে।এখনও পলাতক দু জন। যদিও চার্জে নাম রয়েছে দুই পলাতক অভিযুক্তেরও।

দিল্লির ওই আদালত সুশীলদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, হাঙ্গামা, অবৈধ জমায়েত, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি অভিযোগে চার্জ গঠন করেছে। জানা গিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ২০২১ সালের ৪ মে সুশীল এবং কয়েক জন সঙ্গী কুস্তির প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সাগর এবং তাঁর বন্ধুদের উপরে হামলা চালান বলে অভিযোগ। গুরুতর জখম হন সাগর। পরে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে উঠে আসে, ভোঁতা কিছু বস্তু দিয়ে আঘাতের ফলে রক্তক্ষরণে সাগরের মৃত্যু হয়েছে। দিল্লি পুলিশ সুশীল-সহ ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে। তার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র, অপহরণ, ডাকাতির মতো অভিযোগ।

খুনের অভিযোগ ২০২১ সালের ২৩ মে গ্রেফতার করা হয় সুশীলকে। ২ অগস্ট পুলিশের প্রথম চার্জশিটে বলা হয়, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালান। তাঁর উদ্দেশ্য ছিল তরুণ কুস্তিগিরদের মধ্যে নিজের ক্ষমতা আবার ফিরিয়ে আনা।

২০২১ সালের ২ জুন থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সুশীল। গত বছর ট্রায়াল কোর্টে সুশীলের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। ট্রায়াল কোর্টের তরফে বলা হয়েছিল, প্রাথমিক ভাবে এই হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুশীলকে দেখা যাচ্ছে। অলিম্পিক্স কুস্তিতে জোড়া পদকজয়ীর তরফে জামিনের আবেদন করে বলা হয়েছিল, পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি আদালত।

 

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...