Monday, June 22, 2026

বছর খানেক জম্মু ও কাশ্মীরে থাকলেই মিলবে ভোটাধিকার! নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে এককাট্টা বিরোধীরা

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) না জন্মালেও এবার মিলবে ভোটাধিকার। চলতি বছরের অগাস্ট মাসেই ঐতিহাসিক ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। এবার জম্মুর ডেপটি কমিশনার (Deputy Commissioner of Jammu and Kashmir) এক বিবৃতিতে জানিয়ে দিলেন, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এমন মানুষদেরই সেখানকার ভোটার (Voter) বলে গণ্য করা হবে। ইতিমধ্যে সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের (District Officers) সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি নির্বাচন কমিশন আরও জানিয়েছে, কোনও যোগ্য ভোটার (Eligible Voters) যাতে তালিকার বাইরে না থাকেন, সেকারণেই এমন পদক্ষেপ। নির্দেশিকায় আরও বলা হয়েছে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকে বসবাসের প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে।

তবে এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর (Jammu and Kashmir National Conference) তরফে টুইট করে জানানো হয় সরকার জম্মু ও কাশ্মীরে ২৫ লক্ষ অ-স্থানীয় ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। বিজেপি (BJP) নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ ওরা জানে এই নির্বাচনে ওদের বিশ্রীভাবে হারতে হবে। তবে জম্মু ও কাশ্মীরের মানুষ ব্যালট বক্সে (Ballot Box) এই ষড়যন্ত্রের (Conspiracy) যোগ্য জবাব দেবে।

আরও পড়ুন- মোমিনপুরকাণ্ডে হাই কোর্টের নির্দেশে SIT গঠন, স্যোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে কড়া ব্যবস্থা: বিনীত


 

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...