Thursday, May 14, 2026

খাবার না পেয়ে গাড়ি চালিয়ে রেস্তরাঁ কর্মীদের ধাক্কা মারার চেষ্টা মন্ত্রীর ভাইপোর

Date:

Share post:

অনেক রাত হওয়ায় রেস্তরাঁ বন্ধ হয়ে গিয়েছিল। তাই খাবার দেওয়া হয়নি। কিন্তু মন্ত্রীর ভাইপো বলে কথা! তাই রাগের বশে গাড়ি চালিয়ে রেস্তরাঁর কর্মীদের ধাক্কা মারার চেষ্টা করলেন গুনধর ভাইপো। কোনওক্রমে প্রাণে বাঁচলেন কর্মীরা। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বরেলি এলাকায়। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তরপ্রদেশের বনমন্ত্রী অরুণকুমার সাক্সেনার ভাইপো অমিতকুমার সাক্সেনা। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ায় মন্ত্রীর ভাইপোকে খাবার দেননি কর্মীরা। খাবার না পেয়ে বেজায় চটেন ওই যুবক। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ ওই রেস্তরাঁয় এসে গাড়ি নিয়ে কর্মীদের ধাক্কা মারার চেষ্টা করেন অমিত। সে সময় রেস্তরাঁর বাইরে খাবার খাচ্ছিলেন কর্মীরা। গাড়ি দেখে কোনওরকমে নিজেদের প্রাণ বাঁচাতে কর্মীরা সরে যান। কিন্তু গাড়ির ধাক্কায় রেস্তরাঁর সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলে যায় প্রেমনগর থানার পুলিশ। কিন্তু তত ক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত যুবক। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন রেস্তরাঁ মালিক নরেশ কশ্যপের ছেলে সুশান্ত। কশ্যপও বিজেপি কর্মী বলে দাবি করেছেন।
তাঁর দাবি, এই ঘটনার পর নালিশ জানাতে মন্ত্রীর বাড়িতে তিনি গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পর তাঁকে পরের দিন সকালে আসার কথা বলা হয়। কারণ হিসাবে জানানো হয় যে, মন্ত্রী ঘুমিয়ে পড়েছেন। ওই রেস্তরাঁর রক্ষীরাও অভিযোগ করেছেন যে, গাড়ি নিয়ে রেস্তরাঁর সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করেন মন্ত্রীর ভাইপো।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...