Monday, April 27, 2026

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে মালবাজারে প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

দুর্গোৎসব শেষ হতেই ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সোমবার, জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজার যাচ্ছেন তিনি। বাগডোগরা বিমানবন্দর হয়ে মালবাজার পৌঁছবেন তিনি। মঙ্গলবার, মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে দুর্গাপুজোর ভাসানে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা। দুর্ঘটনাস্থলেও যেতে পারেন তিনি।

১৮ অক্টোবর মালের প্রশাসনিক বৈঠক সেরে চলে শিলিগুড়ি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ অক্টোবর, বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে সময় হলে শিলিগুড়ি (Siliguri) প্রেসক্লাব আয়োজিত কালীপুজোর উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত ঠিক আছে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিষয়েও কথা বলবেন তৃণমূল সুপ্রিমো।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...