Tuesday, March 10, 2026

শিবপুর থেকে ফের উদ্ধার কোটি কোটি টাকা

Date:

Share post:

ফের হাওড়া থেকে উদ্ধার টাকার পাহাড়। গাড়ির পর এবার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা।হাওড়ার শিবপুরে মন্দিরতলায় ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গড়ির পর এবার কৈপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় ৬ কোটি টাকা। ঘটনায় অভিযুক্ত এখনও অধরা।

আরও পড়ুন:শিবপুরের আবাসন থেকে  বিপুল টাকা উদ্ধার পুলিশের

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে শৈলেশের ভাই রোহিত পাণ্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা।রাত ৮টা নাগাদ  পুলিশ এই ফ্ল্যাটটিতে তল্লাশি শুরু করে। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়।সেই আবাসনের বাসিন্দারা জানান, এই ফ্ল্যাটেই শৈলেশের পরিবার থাকত। রোহিত মাঝে মধ্যে আসত সেখানে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোট।

এর আগে হাওড়ার শিবপুরের একটি আবাসনে রাখা গাড়ি থেকে ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছিল, সেই গাড়ি শৈলেশের ভাই অরবিন্দ পাণ্ডের।

পুলিশ সূত্রের খবর, কিছু দিন ধরে একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করে হেয়ার স্ট্রিট থানায়  একটি অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। নজরদারি শুরু হয় ওই অ্যাকাউন্টে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের খোঁজখবর শুরু হয়। তদন্তে উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তির নাম। তারা ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এরপর পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় শিবপুরের ওই আবাসনে।তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক লেনদেনের প্রতারণা সহ একাধিক অভিযোগের কথা জানতে পারে।যদিও শৈলেশ পাণ্ডেকে এখনও গ্রেফতার করা যায়নি।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...