Tuesday, June 23, 2026

শিবপুরের আবাসন থেকে  বিপুল টাকা উদ্ধার পুলিশের

Date:

Share post:

ফের টাকার পাহাড় উদ্ধার বাংলায়।হাওড়ার শিবপুরে এক আবাসনে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা, সোনা, হীরে উদ্ধার করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: রিলকে হার মানালেন দম্পতি! নেতা-মন্ত্রীদের ‘হানি ট্র্যাপে’ ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ অর্চনা-জগবন্ধুর

জানা গিয়েছে, হাওড়ার শিবপুরের একটি আবাসন ‘রিভার ডেল’-এর এক ব্যবসায়ীর গাড়ি থেকে ২ কোটি টাকা, সোনা, হীরে উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে শিবপুর থানার পুলিশের সহযোগিতায় ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের ২ টি গাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার করে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। যদিও শৈলেশ পাণ্ডে বা তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি।ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তির ফ্ল্যাটটি সিল করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, কিছুদিন ধরে একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। নজরদারি শুরু হয় ওই অ্যাকাউন্টে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের খোঁজখবর শুরু হয়। তদন্তে উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তির নাম। তারা ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। এরপর পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় শিবপুরের ওই আবাসনে। তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক লেনদেনের প্রতারণা সহ একাধিক অভিযোগের কথা জানতে পারে পুলিশ।যদিও শৈলেশ পাণ্ডেকে এখনও গ্রেফতার করা যায়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...